বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সম্মানিত শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও শুভানুধ্যায়ীগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ- বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয় বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে।
এই ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দে’য়াই আমাদের অন্যতম মূল লক্ষ ও উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত।
ওয়েব সাইটটি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি ও উন্নত করবে- এ লক্ষে ওয়েব সাইটটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
সর্বশেষে, এর সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আধুনিক প্রযুক্তির সহায়তায় যুগোপযোগী শিক্ষা ও নৈতিক শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা উন্নত করা আমাদের লক্ষ। আমি সকলের মঙ্গল কামনা করছি এবং আশা করছি আমাদের বিদ্যালয় তার সুনাম বজায় রাখবে।
ধন্যবাদান্তে:
মোঃ ইব্রাহীম
উপজেলা নির্বাহী কর্মকর্তা,
গৌরনদী, বরিশাল
ও
"সভাপতি" বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়।